‘ওয়ার্ল্ড ডেন্টিস্ট ডে’- শুভেচ্ছা জানালেন ডাঃ রাহুল মিত্র

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

৬ মার্চ মঙ্গলবার, ‘ওয়ার্ল্ড ডেনটিস্ট ডে’ বা বিশ্ব দন্ত্য চিকিৎসক দিবস। মানুষকে সচেতন করতে এই দিনটি সারা বিশ্বে ব্যাপক আয়োজনে পালিত হয়ে আসছে।

‘ওয়ার্ল্ড ডেনটিস্ট ডে – ২০১৮’ উপলক্ষে সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানিয়েছেন জনপ্রিয় দন্ত্য বিশেষজ্ঞ, শিক্ষক, লেখক, সংগঠক, আল-হেলাল স্পেশালাইজড হসপিটালের চিফ ডেন্টাল সার্জন ও চিকিৎসা-সেবা সংস্থা সেবা’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ডাঃ রাহুল মিত্র।

‘ওয়ার্ল্ড ডেনটিস্ট ডে’ উপলক্ষে পাঠানো এক বিবৃতিতে সকল দন্ত চিকিৎসক ও ডেন্টাল কলেজের শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ডাঃ রাহুল বলেন, আশা করি প্রতি বছর সমৃদ্ধ আয়োজনে দিনটি উদযাপিত হবে এবং দন্ত্য চিকিৎসা নামক বিষয়টি আরও বিস্তৃতি লাভ করতে সক্ষম হবে।

তিনি বলেন, ‘পেশাগত বিকাশ না ঘটলে উন্নত সেবা প্রদান করা সম্ভব না। তাই জাতীয় ও আন্তর্জাতিক ডেন্টাল সার্জনদের মধ্যে ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠা ও পেশাগত অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে পেশাগত দক্ষতা ও সেবার মান বৃদ্ধির জন্য এই দিবসটি পালন করা হয়ে থাকে।’

সবাইকে এ বিষয়ে সচেতন হবার আহবান জানিয়ে ডাঃ রাহুল মিত্র বলেন, ‘যত দিন ধরে মানবসভ্যতার ইতিহাস তত দিন ধরে ডেন্টিস্ট-এর ইতিহাস। আমাদের আকাঙ্খা দিবসটি শীঘ্রই জাতীয় পর্যায়ে বৃহৎ আয়োজনে পালিত হবে এবং জাতিসংঘ ঘোষিত একটি দিবসে পরিণত হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: