মাগুরায় পিকনিকের বাস থেকে পড়ে নিহত ১

মাগুরানিউজ.কম: 

বিশেষ প্রতিবেদকঃ 

মাগুরা সদর উপজেলার মাগুরা-ফরিদপুর সড়কে পিকনিকের বাস থেকে পড়ে কুছুন্দি মাধ্যমিক বিদ্যালয়ের কর্মকর্তা আব্দুস সামাদ শেখ (৬৫) নিহত হয়েছেন। রবিবার সকালে কেষ্টপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মাগুরা সদরের কুছুন্দি মাধ্যমিক বিদ্যায়ের প্রধান শিক্ষক মোহিনী মোহন বিশ্বাস জানান, সকালে স্কুলের পক্ষ থেকে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের নিয়ে শিক্ষা সফরে নড়াইলের উদেশ্যে যাত্রা করার বাসটি কেষ্টপুর এলাকায় পৌঁছালে বাসের গেটে দাঁড়িয়ে থাকা আব্দুস সামাদ শেখ হঠাৎ হাত ফসকে নিচে পড়ে যান। এসময় তিনি মাথার পেছনে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। তাকে উদ্ধার করে দ্রুত মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: