মাগুরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ মোকাদ্দেস আলী (৭২) শনিবার রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না… রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা, দুই পুত্র এবং অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন।
পরিবার সুত্রে জানা গেছে, সৈয়দ মোকাদ্দেস আলি এক নিকটাত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে গিয়ে শুক্রবার সেখানে হঠাৎ করে অসুস্থ্ হয়ে পড়লে তাকে দ্রুত ঢাকার ধানমণ্ডি আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত সাড়ে ১০ টার দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ ঢাকার বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। যুক্তরাষ্ট্র প্রবাসি ছোট মেয়ে সৈয়দা ঝুমি দেশে আসার পর তার নামাজে জানাযা শেষে দাফন করা হবে বলে পরিবার সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সৈয়দ মোকাদ্দেস আলির মৃত্যুতে জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সংগঠন শোক প্রকাশ করেছে।


