মহম্মদপুরে প্রযুক্তিনির্ভর পাট বীজ উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। Magura news

বিশেষ প্রতিবেদক (মহম্মদপুর)- 

মহম্মদপুরে কৃষকদের উন্নত প্রযুক্তিনির্ভর পাট বীজ উৎপাদন বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে উপজেলার কাজী সালিমা হক মহিলা কলেজে অনুষ্ঠিত হয়।

উন্নত প্রযুক্তিনির্ভর পাট বীজ উৎপাদন ও সম্প্রসারণ শীর্ষক প্রকল্পর আওতায় যৌথভাবে ওই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে মহম্মদপুর উপজেলা প্রশাসন ও জেলা বস্ত্র ও পাট অধিদপ্তর।

বর্তমান সরকারের পাট চাষ সম্প্রসারণে গৃহীত কর্মসূচি তুলে ধরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফী।

মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি মোঃ দবির উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মো: আব্দুস সোবহান, জেলা পাট অধিদপ্তর কর্মকর্তা মাহবুবুর রহমান, অধ্যক্ষ কুমারেশ চন্দ্র গাছি, উপজেলা পাট অধিদপ্তর কর্মকর্তা মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

উপজেলার পাট বীজ উৎপাদনকারী নির্বাচিত শতাধিক কৃষক প্রযুক্তি নির্ভর পাট বীজ উৎপাদন বিষয়ক ওই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: