পৌরকর্মীদের আমরণ অনশন!

মাগুরানিউজ.কম: 

বিশেষ প্রতিবেদকঃ 

রাষ্ট্রীয় কোষাগার থেকে শতভাগ বেতন ভাতার দাবিতে আগামী ১০ মার্চ জাতীয় প্রেসক্লাবে অবস্থান ধর্মঘট ও দাবি আদায় না হলে ওই দিন থেকে আমরণ অনশনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী সার্ভিস অ্যাসোসিয়েশন।

শুক্রবার (০২ মার্চ) দুপুরে মাগুরা পৌরসভা মিলনায়তনে পৌর কর্মকর্তা-কর্মচারী সার্ভিস অ্যাসোসিয়েশন- খুলনা বিভাগীয় প্রতিনিধি সভায় এ ঘোষণা দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল আলিম মোল্লা।

পৌর কর্মকর্তা-কর্মচারী সার্ভিস অ্যাসোসিয়েশন মাগুরা জেলা শাখা আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের খুলনা বিভাগীয় সভাপতি রঞ্জন কান্তি গুহ।

প্রধান অতিথি ছিলেন- মাগুরা পৌরসভার মেয়র খুরশিদ হায়দার টুটুল। বিশেষ অতিথি ছিলেন, প্যানেল মেয়র মকবুল হোসেন মাকুল। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল অালিম মোল্লা। বিশেষ বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।

বক্তব্য রাখেন- কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক তসলিম আলী লিলি, মাগুরা জেলা কমিটির সভাপতি আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুল হান্নান। সভায় সংগঠনের খুলনা বিভাগীয় পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ছবি-সংগ্রহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: