আচরণবিধি লঙ্ঘনের দায়ে মহম্মদপুরের পলাশবাড়ীয়া ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা। Magura news

বিশেষ প্রতিবেদক (মহম্মদপুর)-

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীকে দশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল ডাঙ্গাপাড়া এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। জরিমানা করা চেয়ারম্যান পদপ্রার্থী মো. আলাউদ্দীন। তিনি নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করছেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রামানন্দ পাল। তিনি বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ওই প্রার্থী ও তার সমর্থকরা মিছিল বের করেন। দেয়ালে পোস্টার লাগিয়েছেন। এ জন্য তাঁকে দশ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। ২৮ নভেম্বর মহম্মদপুর উপজেলার আটটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: