শ্রীপুরে আট ইউনিয়নের তিনটিতে পরিবর্তন, পাঁচটিতে অপরিবর্তিত। Magura news

মহসিন মোল্যা, বিশেষ প্রতিবেদক- 

৪র্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাগুরার শ্রীপুর উপজেলার তিনটিতে পরিবর্তন হলেও অপরিবর্তিত রয়েছে পাঁচটি। এরই মধ্যে ৪র্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী চুড়ান্ত হয়েছে। রোববার দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রার্থীদের তালিকা প্রকাশ হয়। শ্রীপুর উপজেলায় দলীয় প্রতিক প্রাপ্তিরা হলেন, শ্রীকোল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোস্তাসিম বিল্লাহ সংগ্রামের পরিবর্তে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী তারিকুল ইসলাম, দারিয়াপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান জাকির হোসেন কাননের পরিবর্তে আব্দুস সবুর, সব্দালপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান নুরুল মোল্লার পরিবর্তে পান্না খাতুন দলীয় প্রতিক পেয়েছেন। এছাড়া গয়েশপুর ইউনিয়নে মোঃ আব্দুল হালিম মোল্লা, আমলসার ইউনিয়নে সেবানন্দ বিশ্বাস, শ্রীপুর ইউনিয়নে মোঃ মশিয়ার রহমান, কাদিরপাড়া ইউনিয়নে মোঃ লিয়াকত আলী, নাকোল ইউনিয়নে মোঃ হুমায়ুনুর রশিদ মুহিতের নাম অপরিবর্তিত রয়েছে। তফসিলের তথ্য অনুযায়ী, আগামী ২৩ ডিসেম্বর সারাদেশের ৮৪০টি ইউনিয়ন পরিষদে জনপ্রতিনিধি নির্বাচনে ভোট নেওয়া হবে। ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত বাছাইয়ে বৈধ প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হলে ৬ ডিসেম্বর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। দুই সপ্তাহের প্রচার-প্রচারণা শেষে ২৩ ডিসেম্বর ভোট নেওয়া হবে।

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: