ইউপি নির্বাচন হবে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ড.আশরাফুল আলম জেলা প্রশাসক। Magura news

বিশেষ প্রতিবেদক (মহম্মদপুর)- 

সব প্রার্থীকে আচরণ বিধি মানতে হবে। আচরণ বিধি না মানলে কাউকে ছাড় দেওয়া হবে না। ইউপি নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। তিনি আরো বলেন, ভোটের দিন সকালে কেন্দ্রে ব্যালট পৌঁছানো হবে। নির্বাচনের দিন চলাচলের জন্য কাউকে মোটরসাইকেল ব্যবহারের অনুমতি দেওয়া হবে না।

উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস আয়োজিত উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম।

আজ শনিবার দুপুরে মহম্মদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয় জেলা নির্বাচন কর্মকর্তা ওলিউল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: কামরুজ্জামান, জেলা আনসার ও ভিডিপির কমান্ড্যান্ট শুভ্র চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার (ই্উএনও) রামানন্দ পাল, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাসির উদ্দিন ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: তায়জুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোঃ আব্দুস সোবাহান। সহকারি কমিশনার (ভুমি) দবির উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে উন্মুক্ত আলোচনায় প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নানা সমস্যা ও আচরণ বিধিমালা প্রতিপালন, আইন শৃঙ্খলা নিয়ে আলোচনা হয়। অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান বলেন, ‘নির্বাচনের জন্য কঠোর অবস্থান নিবে পুলিশ। আশা করি সকলের সার্বিক সহযোগিতায় একটি শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবো।’ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষে আপনারা যারা প্রার্থী তাদের সহযোগিতা একান্ত প্রয়োজন। আপনাদের সহযোগিতা পেলে একটি সুষ্টু ও অবাধ নির্বাচন করতে সক্ষম হব। কেউ নির্বাচনী আচরণ উপলক্ষে গুজব ছড়াবেন না। কেউ নির্বাচনে অপ্রতিকর ঘটনা ঘটায় তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’ ২৮ নভেম্বর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এখানে চেয়ারম্যান পদে ৫৪ জন, সদস্য পদে ৩৬৫ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১৯ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: