বিশেষ প্রতিবেদক –
দেশের বিভিন্ন এলাকায় প্রেসক্লাব ও সাংবাদিকদের উপর
উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠির হামলার প্রতিবাদে মাগুরায় সাংবাদিকদের মানববন্ধন ও
সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার মাগুরা প্রেসক্লাবের সামনের সড়কে মাগুরা
প্রেসক্লাবের আয়োজনে এই মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে
জেলার প্রায় শতাধিক সাংবাদিকসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ
নেন। তারা উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠির প্রেসক্লাব ও সাংবাদিদের উপর হামলার
তীব্র প্রতিবাদ জানান। সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ।


