মহম্মদপুরে শীতের রাতে স্বস্তির অভিযান

মাগুরানিউজ.কম: বিশেষ প্রতিবেদকঃ

মহম্মদপুরে সুবিধাবঞ্চিতদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মুহাম্মদ সাদিকুর রহমান মঙ্গলবার গভীর রাত পর্যন্ত উপজেলার বাবুখালি ও বালিদিয়া ইউনিয়নের দরিদ্র মানুষদের মাঝে সরকারি কম্বল বিতরণ করেন।

রাত দশটা থেকে শুরু করে তিনি বাবুখালি ইউনিয়নের চরসেলামতপুর আদিবাসি পল্লীতে ৪০ টি, মাধবপুর এতিমখানা মাদ্রাসায় ৪০টি এবং বালিদিয়া ইউনিয়নের মৌশা আশ্রয়ন প্রকল্পে বসবাসকারী ৩টি ইউনিটে মোট ৬০ জনসহ মোট ১২০ জনের মাঝে কম্বল বিতরণ করেন।

এসময় উপস্হিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আবু দাউদ, বাবুখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর সাজ্জাদ হোসেন, বালিদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ পান্নু মিয়াসহ স্হানীয় বিশিষ্ট জনেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: