মাগুরায় ভেজাল বিরোধী প্রতারক আটক

মাগুরানিউজ.কম: বিশেষ প্রতিবেদকঃ 

ভুয়া ভেজাল বিরোধী ফাউন্ডেশনের নামে জেলা প্রশাসকের কাছে ভুয়া পরিচয় দেয়া ও প্রতারণার অভিযোগে ইমরান শেখ (২২) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসন সুত্রে জানা যায়, আজ দুপুর সাড়ে ১২টার দিকে এক যুবক জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে মাগুরার জেলা প্রশাসক মহোদয়ের কাছে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করার জন্য সহযোগিতা চায়। মো: ইমরান শেখ (২২) পিতা: রফিক শেখ, থানা ও জেলা: মাগুরা নামে পরিচয়দানকারী ওই যুবক দাবি করে যে, সে একজন ভেজাল বিরোধী অভিযান পরিচালনার সদস্য এবং জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন থেকে নিয়োগপ্রাপ্ত।

জেলা প্রশাসক মহোদয়ের সন্দেহ হলে তিনি ওই যুবকের কাগজপপত্র ও আইডিকার্ড যাচাই করে দেখেন যে তার কাগজপত্র ভুয়া।

এ সময় সহকারী কমিশনার মোহাম্মদ খোরশেদ আলম চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রতারণার অভিযোগে ইমরান শেখকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

ছবি-সংগ্রহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: