মেয়ে দেশসেরা- স্বপ্নপূরণের দু’দিন আগেই সড়ক দূর্ঘটনায় প্রাণ হারালেন স্বপ্নদ্রষ্টা পিতা

মাগুরানিউজ.কম: বিশেষ প্রতিবেদকঃ

১১তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার ফলাফল রবিবার প্রকাশিত হয়েছে। এতে ১৪৩ জন প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে। পরীক্ষার ফলাফলে সারাদেশে প্রথম হয়েছেন মাগুরা সদর উপজেলার জাগলা গ্রামের সমীর সাহার বড় মেয়ে রিমি সাহা।

সমীর সাহা ২৯ ডিসেম্বর শুক্রবার রাতে মাগুরা-যশোর মহাসড়কের শিমুলিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন। রাত সাড়ে ৯টার দিকে শ্যালো ইঞ্জিনচালিত নছিমনে চড়ে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় প্রাণ হারান তিনি। ওই দূর্ঘটনায় আরও ১৫ জন আহত হন। সমীর সাহার মর্মান্তিক মৃত্যুর দু’দিন পর রবিবার বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষার ফল প্রকাশিত হয়। অথচ আর দুটি দিন বেঁচে গেলেই তিনি জানতে পারতেন তার বড় মেয়ে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষায় সারাদেশে প্রথম স্থান অধিকার করেছেন।

মাগুরা শহরের ভায়না বাজারের ক্ষুদ্র পান ব্যবসায়ী সমীর সাহা শুধু যে তার বড় মেয়েকেই শিক্ষিত করে তুলেছেন তাই নয়, দ্বিতীয় সন্তান সৌরভ সাহা রংপুর মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র। আর ছোট ছেলে শুভ্রদেব সাহা পড়ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষে। সন্তানদের এতটা সাফল্যের পেছনে যার অবদান, সেই স্বপ্নদ্রষ্টা বাবার এমন অকালমৃত্যু মেনে নিতে পারছেন না তার সন্তানরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: