প্রতীক বরাদ্দ- মহম্মদপুরে শেষ মূহুর্তে জমে উঠেছে উপ-নির্বাচন

মাগুরানিউজ.কমঃবিশেষ প্রতিবেদক-

প্রতীক বরাদ্দের পর শেষ মূহুর্তে জমে উঠেছে উপ-নির্বাচন। মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের ২নং সংরক্ষিত মহিলা আসনের উপ-নির্বাচন আগামী ২৮ ডিসেম্বর। প্রতীক বরাদ্দের পর শেষ মুহুর্তে জমে উঠেছে উপ-নির্বাচন। নির্বাচন যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের তৎপরতাও ব্যাপকভাবে লক্ষ করা যাচ্ছে। শীত উপেক্ষা করে প্রার্থীরা ছুটছে ভোটারদের বাড়ি বাড়ি।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের বেথুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ হওয়ার কারণে সহকারি শিক্ষক লাকী পারভীন সংরক্ষিত এ ওয়ার্ড থেকে পদত্যাগ করেন। এতে ওয়ার্ডটি শুন্য হয়ে যায়। উপ-নির্বাচনের তফসিল ঘোষণার পর মোছা. শামসুন্নাহার, খাদিজা পারভীন, তন্দ্রা রানী শিকদার ও মোছা. সাহিদা বেগম মনোনয়ন পত্র জমা দেন। পরবর্তীতে মোছা. শামসুন্নাহার ও মোছা. সাহিদা বেগম মনোনয়ন প্রত্যাহার করেন।

প্রতীক বরাদ্দের পর খাদিজা পারভীন (মাইক) ও তন্দ্রা রানী শিকদার (কলম) প্রতীকে প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েছেন। পোষ্টার ও ব্যানারে ছেয়ে গেছে সংরক্ষিত এ ওয়ার্ডটিতে। বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ডের প্রতিশ্রুতি দিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: