শালিখায় কবিগানে মুগ্ধ শ্রোতা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক- 

সময়ের বিবর্তনে ঐতিহ্যবাহী ‘কবিগান’ হারিয়ে যেতে বসেছে। তবে শেকড় সন্ধানী কিছু মানুষ সেই ঐতিহ্য ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

শালিখা উপজেলার নালিয়া গ্রামে যুব সমাজের আয়োজনে শুক্রবার বসে কবিগানের আসর। মধ্যরাত পর্যন্ত হাজার হাজার মানুষ আগ্রহ ভরে উপভোগ করেন সেই গান।

কবিগান উপভোগ করতে শুধু এলাকারই নয়, আশপাশের এলাকা থেকেও মানুষ আসেন অনুষ্ঠানস্থলে। কবিয়ালদের যুক্তি-তর্ক মুগ্ধ করে তোলে শ্রোতা-দর্শকদের। বিভিন্ন বাদ্যযন্ত্রের সুর বিমোহিত করে তোলে তাদের।

আয়োজনের মধ্যমনি ও মুগ্ধ শ্রোতা ছিলেন মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ডঃ শ্রী বীরেন শিকদার এমপি। উপস্থিত ছিলেন শালিখা উপজেলা নির্বাহী অফিসার জনাব সুমী মজুমদারসহ উপজেলা প্রশাসন ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

কবিগান সম্পর্কে উপস্থিত একাধিক প্রবীণ ব্যক্তি বলেন, এটি বাঙালি সংস্কৃতির একটি পুরনো ধারা। এক সময় জারি-সারি আর কবিগানের খুব কদর ছিল মানুষের মধ্যে। কিন্তু বর্তমান আধুনিক সভ্যতায় মানুষ ভুলতে বসেছে এই কবিগান। কিন্তু এখনো বিলুপ্তপ্রায় বাংলা গীতিকাব্যের হাজার হাজার ভক্ত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: