উত্তাল বাবুখালি ।। কলেজ অধ্যক্ষের ঘুষ বানিজ্যের প্রতিবাদে মিছিল-ভাংচুর, শ্রেণীকক্ষে তালা

মাগুরানিউজ.কমঃ বিশেষ প্রতিবেদক-

মহম্মদপুর উপজেলার বাবুখালী আদর্শ কলেজের অফিস সহকারী পদে নিয়োগের জন্য অধ্যক্ষের বিরুদ্ধে মোটা অংকের টাকার ঘুষ বানিজ্যের অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে গোপনে নিয়োগ প্রদান চলছে এমন সংবাদ পেয়ে প্রতিবাদ মিছিল, কলেজ ভাংচুর , শ্রেনীকক্ষে তালা ও অধ্যক্ষকে ধাওয়া দিয়েছে এলাকাবাসী।

স্থানীয়রা জানান, মহম্মদপুর উপজেলার বাবুখালী আদর্শ কলেজের অধ্যক্ষ সৈয়দ রবিউল ইসলাম তার কলেজে একজন অফিস সহকারী পদে লোক নিয়োগের জন্য ওই এলাকার সেলিম রেজা, লিয়াকত, আকিদুল, লালমিয়া, মাজারুল, সোহাগ, পরানমিয়া, মোহন মিয়া, নিশান্ত কুমার, কোবাদ শেখসহ ১০/১২ জন প্রার্থীর কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেবার পর ও দীর্ঘদিন ধরে নির্ধারিত পদে কাউকে নিয়োগ প্রদান করেনি।

শুক্রবার সকালে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের কাউকে কিছু না জানিয়ে বেশি টাকা পেয়ে অন্য একজন প্রার্থীকে ওই পদে নিয়োগ দেয়া হচ্ছে এমন সংবাদে এলাকার সর্বস্বহারা টাকা প্রদানকারীরা স্থানীয় লোকজনদের সঙ্গে নিয়ে কলেজ অধ্যক্ষের অবৈধ নিয়োগ বানিজ্য বন্ধ এবং অধ্যক্ষের অপসারন চেয়ে এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করে । মিছিল শেষে বিক্ষুব্ধ জনতা কলেজের শ্রেণীকক্ষ ভাংচুর করে প্রতিটি শ্রেণীকক্ষে তালা ঝুলিয়ে দেয় এবং কলেজ অধ্যক্ষকে ধাওয়া দিয়ে কলেজ থেকে বের করে দেয়।

পরে নিয়োগ বন্ধ করার দাবিতে ও অধ্যক্ষের অপসারনের দাবিতে স্থানীয়রা পুনরায় আলোচনাসভা করে কলেজ মাঠে। আলোচনা সভায় স্থানীয়রা অধ্যক্ষের অপসারন ও নিয়োগ বানিজ্য বন্ধের দাবি করে।

বাবুখালী এলাকার ভুক্তভোগী মাজহারুল জানান, তাকে ওই পদে নিয়োগের কথা বলে অধ্যক্ষ এক বছর আগে ১০ লক্ষ টাকা নিয়েও নিয়োগ দিচ্ছেনা। এসময় আরো কয়েকজন ভূক্তভোগী জানান তারাও ৮-৯ মাস আগে অধ্যক্ষের চাহিদামত টাকা দিয়েও নিয়োগের জন্য দ্বারে দ্বারে ঘুরছেন। ঘুষের চাহিদা মেটাতে গিয়ে অনেকে পৈতৃক ভিটামাটি বিক্রয় করে টাকা দিয়েছেন। তারা ঘুষখোর অনৈতিক কর্মকান্ডে জড়িত অধ্যক্ষের অপসারন ও নিয়োগ বন্ধ করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

কলেজ অধ্যক্ষ সৈয়দ রবিউল ইসলামের নিকট বিষয়টি জানতে গেলে তিনি এ ব্যাপারে কোন বক্তব্যই দিতে রাজি হয়নি ।

এ ব্যাপারে মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সাদিকুর রহমান বলেন, নিয়োগের বিষয়ে তিনি কিছুই জানেননা তবে ঘটনাটি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

– ছবি সৌজন্য সুব্রত সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: