আজ রাতে আকাশজুড়ে নামবে আলোর ফুলঝুরি

মাগুরানিউজ.কম:

ওয়েব প্রতিবেদক-

আজ রাতে দেখা যাবে উল্কাবৃষ্টি। আকাশজুড়ে নামবে আলোর ফুলঝুরি। নাসা জানিয়েছে জেমিনিড নামের এই উল্কা বৃষ্টি বিশ্বের বেশিরভাগ স্থান থেকেই দেখা যাবে। নাসার সময় অনুযায়ী, বাংলাদেশ সময় রাত ১১টা থেকে ২টা পর্যন্ত উল্কাবৃষ্টি দেখা যাবে। 

বছরে একবার করে এই উল্কাবৃষ্টি দেখা যায়। রাতের আকাশের অন্ধকার ভেদ করে আলোকরশ্মি তীরের মতো উড়ে যেতে থাকে।

নাসার মতে, প্রতি মূহুর্তে মহাবিশ্ব থেকে নানা ধরনের পিণ্ড ও আলোকরশ্মি পৃথিবীর ওপর আছড়ে পড়ে। তবে যখন স্বাভাবিক সময়ের বেশি পরিমান উল্কা আছড়ে পড়ে তখন তা উল্কাবৃষ্টি আকারে দেখা যায়।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে ভারত,বাংলাদেশসহ আশেপাশের দেশগুলোতে ১৩ ডিসেম্বর রাত সাড়ে দশটার পর উল্কাবৃষ্টি দেখা যাবে। ১৪ ডিসেম্বর ভোররাত ২ টা পর্যন্ত এই আলোর ঝলকানি দেখা যাবে। 

বাংলাদেশের অনুসন্ধিৎসু চক্র জানিয়েছে, বাসার ছাদ বা খোলা জায়গা থেকে সরাসরি উপর দিকে তাকালে উল্কাবৃষ্টি দেখা যাবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: