ইলশেগুঁড়ি বৃষ্টিতে মাগুরা মজেছে ইলিশে

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক –

বৃষ্টির বৈচিত্র্যে ভরপুর বাংলাদেশ। বৃষ্টির কত রূপ এখানে। আছে মুষলধারে, আষাঢ় ধারে, তুমুল ধারে, শ্রাবণ ধারে, অঝোর ধারে, হূদয় ধারে, নন্দিনী-ছন্দিনী বৃষ্টি, ইস্টিকুটুম, ইলশেগুঁড়ি বৃষ্টি…। বিচিত্রতার সীমা নেই। মাগুরাতে আজ সারাদিন আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও তেমন বৃষ্টিপাত হয়নি। সকালে একপশলা বৃষ্টির পর দিনভর মাঝে মাঝে ইলশেগুঁড়ির দেখা মিলেছে।

ইলশেগুঁড়ি বৃষ্টিতে মাগুরা মজেছে ইলিশে। রিতিমতো মাতামাতি চলছে ইলিশ নিয়ে। বাজার ফিরতি বেশিরভাগ মানুষের ব্যাগেই মিলছে ইলিশ। সুস্বাদু ইলিশ মাছ এখন মধ্যবিত্ততো বটেই নিম্ন আয়ের লোকজনেরও হাতের নাগালে। ইলিশে ভরে গেছে মাছের বাজার।

মাগুরা শহরের মাছবাজারগুলো ঘুরে দেখা যায়, এখন রুই, কাতলাসহ অন্যান্য মাছের চাহিদা কমে গেছে। কারণ দাপট চলছে ইলিশের। প্রায় সবাই কিনছে ইলিশ। কিছুদিন আগেই যে ইলিশ এক-দের হাজার টাকায় বিক্রি হয়েছিল তা এখন বিক্রি হচ্ছে আড়াই’শ থেকে পাঁচশ টাকায়। আর মাছ ব্যবসায়ীরাও ঝুঁকছে ইলিশ বিক্রির দিকে। সস্তা দামে বিক্রি হলেও চাহিদা রয়েছে বেশি।

বাজারের মাছ বিক্রেতা লিয়াকত মিয়া বলেন, ইলিশ ছাড়া অন্য মাছের চাহিদা কম। সবাই শুধু ইলিশ কিনছে সস্তা দামে পাওয়ায়। আর চাহিদা বাড়তি থাকায় তারাও বিক্রি করছে দেদারছে। লাভও হচ্ছে ভাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: