মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
আকাশে মেঘের ঘনঘটা দেখলেই আতঙ্কে চমকে ওঠেন মাগুরা শহরবাসী। এই আতঙ্ক তাদের এক বা দুদিনের নয়; গেল দুই সপ্তাহেরও বেশি সময় ধরে এই আতঙ্ক তাদের তাড়া করে ফিরছে। তবে আজ সারাদিন আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও তেমন বৃষ্টিপাত হয়নি। সকালে একপশলা বৃষ্টির পর দিনভর মাঝে মাঝে ছিটেফোটা বৃষ্টির দেখা মিলেছে।

