মাগুরায় পেঁয়াজের দাম নিয়ে তুলকালাম, ক্রেতারা নাখোশ

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিবেদক-

হঠাৎ এই দাম বৃদ্ধির কারণ হিসেবে বন্যায় আড়তে পেঁয়াজ নষ্ট হওয়া, সামনে কোরবানির ঈদ এবং ভারতীয় বাজারে দাম বৃদ্ধির কথা বলেছেন ব্যবসায়ীরা।

খুচরা বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজের দাম উঠেছে ৬০-৬৫ টাকায়। অন্যদিকে ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৫৫ টাকায়। এ নিয়ে গত এক মাসে নিত্যপ্রয়োজনীয় এ পণ্যটির দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে। ব্যবসায়ীরা আগের মতোই বলছেন, ভারতে দাম বেড়ে যাওয়ায় বাংলাদেশের বাজারে প্রভাব পড়েছে।

পেঁয়াজের মতোই বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে সবজি। বেশির ভাগ সবজির দাম বিক্রেতারা কেজিপ্রতি ৫০ টাকা বা তার বেশি চাইছেন। কিছু সবজির দাম ৮০ টাকা বা তার চেয়ে বেশি হাঁকছেন তাঁরা।

এখন দর এত বেশি কেন, জানতে চাইলে বিক্রেতারা বলেন, বন্যায় সবকিছু নষ্ট হয়ে গেছে। ঈদুল আজহার আগ পর্যন্ত দাম কমবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: