মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
প্রকৃতির বুকে নাচন তুলতে আবার এসেছে বর্ষা। গত কয়েকদিনের বৃষ্টিতে নিচু এলাকার পুকুর, ডোবা, মৎস্য ঘের এমনকি অনেক স্থানে ফসলি জমিও পানিতে তলিয়ে গিয়ে লোকজন গৃহবন্দী হয়ে কর্মহীন হয়ে পড়লেও সব শ্রেণির মানুষের মাঝে মাছ ধরার হিড়িক পড়েছে। সেইসাথে জালের কদর ও জাল কেনার ধুম পড়েছে বলে জানা গেছে। ছবিতে বাড়ির পাশের জমিতে জমে থাকা বৃষ্টির পানিতে কাপড়ে ছেঁকে মাছ ধরছে শিশুরা।

