৩ সপ্তাহেও খোঁজ মেলেনি মহম্মদপুরে নিখোঁজ ৮ম শ্রেনীর স্কুলছাত্রীর

মাগুরানিউজ.কমঃ

বিশেষ প্রতিনিধিঃ

মাগুরার মহম্মদপুরে এক স্কুলছাত্রী ৩ সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিখোঁজ স্কুলছাত্রী দীঘা ইন্তাজ মোল্যা  মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী বৃষ্টি বাড়ই (১২) দীঘা ইউনিয়নের আউনাড়া গ্রামের পূর্বপাড়ার অরুন কুমার বাড়ইয়ের মেয়ে।

নিখোঁজ শিক্ষার্থীর পরিবারের দাবি, ২৫ জুন সকাল ৮টার দিকে প্রাইভেট পড়তে গিয়ে আর বাড়ি ফেরেনি। এ ব্যাপারে শিক্ষার্থীর মা আশা লতা রানী বাড়ই ২৮ জুন মহম্মদপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। নিখোঁজ শিক্ষার্থী স্কুলের গণিত শিক্ষক পান্নু মিয়ার  কাছে প্রাইভেট পড়ত।

শিক্ষক পান্নু মিয়া জানান, স্কুলের একটি কক্ষে তিনি পড়ান। ঈদের আগের দিন হওয়ায় তিনি ওই দিন প্রাইভেট পড়াননি।

নিখোঁজ স্বর্ণার মা আশা লতা বলেন, ২৫ জুন সকাল ৮টার দিকে এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয় বৃষ্টি। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পরও মেয়েকে না পেয়ে মহম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।

বৃষ্টির বাবা অরুন কুমার বাড়ই বলেন, ২৩দিন পার হচ্ছে তারপরও মেয়ের কোনো খোঁজ নেই। চেয়ারম্যান, র‌্যাব, পুলিশ সবাইকে জানিয়েছি।

এ বিষয়ে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরীকুল ইসলাম বলেন, নিখোঁজ  ছাত্রী স্কুলের শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হয়েছে। এ ঘটনায় ছাত্রীর মা থানায় সাধারণ ডায়েরি করেছেন। আমরা বিষয়টি জানার পর ছাত্রীর সন্ধানে চেষ্টা চালাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: