মাগুরানিউজ.কমঃ
স্বল্প পুঁজিতে বেশি লাভ হওয়ায় চিচিঙ্গা চাষের প্রতি আগ্রহ বাড়ছে মাগুরার কৃষকদের। শুধু বসতবাড়ির আঙিনা বা আশপাশেই নয়, আবাদি জমিতেও পরিকল্পিত ভাবে চিচিঙ্গাচাষ হচ্ছে জেলার বিভিন্ন এলাকায়। মাগুরাতে উৎপাদিত চিচিঙ্গা আকারে বেশি লম্বা ও মোটা হয়। চাহিদাও প্রচুর তাই চিচিঙ্গা চাষ করে অনেক কৃষকই লাভবান হয়েছেন।


