মাগুরার শ্রীপুরে আরজ আলী হত্যা মামলার প্রধান আসামী প্রেমিক সাইফুল গ্রেফতার

মাগুরানিউজ.কম:

mn

মাগুরার শ্রীপুরের আরজ আলী হত্যা মামলার প্রধান আসামী সাইফুলকে (পরকীয়া প্রেমের মূল নায়ক) গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ।

পুলিশ সুত্রে জানা যায়, গত ২৩জুলাই দিবাগত রাতে মাগুরার শ্রীপুর থানা এলাকার মোঃ আরজ আলী(৩২), পিং-মৃত আতর আলী মীর, সাং-রায়নগর, থানা-শ্রীপুর, জেলা-মাগুরা প্রতিদিনের ন্যায় রাত্রের খাওয়া দাওয়া শেষে স্ব-পরিবারে বসত ঘরের উত্তর পার্শ্বের রুমে শুয়ে থাকে। পরের দিন সকালে আরজ আলীর স্ত্রীসহ কতিপয় স্থানীয় লোকজন খোজাখুজির এক পর্যায়ে তাহার লাশ গড়াই নদীর পাড়ে পড়ে থাকতে দেখে। স্ত্রী রোজিনা খাতুন তাহার স্বামীর লাশ মর্মে সনাক্ত করে।

লাশের সংবাদ পাওয়ার ঘটনায় তাৎক্ষনিকভাবে পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় ঘটনাস্থল পরিদর্শন করেন। উক্ত ঘটনার প্রেক্ষিতে শ্রীপুর থানার মামলা নং-২১, তাং-২৪/০৭/২০১৫ খ্রিঃ, ধারা-৩০২/৩৪ পেনাল কোড রুজু হয়।

পুলিশ সুপার মহোদয়ের প্রত্যক্ষ তদারকীতে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ এই নৃশংস হত্যা কান্ডের ২৪ ঘন্টার মধ্যে আসামী ভিকটিমের স্ত্রী মোছাঃ রোজিনা বেগম(৩০) কে গ্রেফতার করলে মামলার চাঞ্চল্যকর তথ্য বেড়িয়ে আসে। তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, “পরকীয়া প্রেমের জের ধরে এই হত্যাকান্ড সংঘটিত হয়।” পরবর্তীতে রোজিনা বেগম বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রদান করেন।

উক্ত জবানবন্দীর প্রেক্ষিতে পরকীয়া প্রেমের মূল নায়ক মামলার প্রধান আসামী সাইফুল ইসলাম(৩৫), পিং-দুলাল শেখ, সাং-রায়নগর, থানা-শ্রীপুর, জেলা-মাগুরা’কে মামলার তদন্তকারী অফিসার এসআই রহিম ০৯ আগষ্ট রাত্রে গ্রেফতার করে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: