মাগুরানিউজ.কম:
মাগুরা পৌর জামায়াতের আমির মো: রবিউল ইসলামকে মাগুরা থানার পুলিশ শহরের চৌরঙ্গীমোড় এলাকা থেকে গ্রেফতার করেছে। রোববার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুন্সি আসাদুজ্জামান জানান, রবিউল হরতাল চলাকালে মাগুরায় চলন্ত ট্রাকে পেট্রল বোমা নিক্ষেপ, যানবাহনে অগ্নিসংযোগ, নাশকতামূলক কর্মকান্ডের অভিযোগে মাগুরা থানায় দায়ের করা কয়েকটি মামলার আসামি।


