মাগুরানিউজ.কমঃ
মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীকোল এলাকায় ইটের ভাটা থেকে একটি বেডফোর্ড ট্রাক চুরি করে নিয়ে গেছে । ট্রাকটির নং-ঢাকা মেট্রো-ড- ২৫৫৬।
বুধবার রাতে ট্রাকটি চুরি হলেও তা উদ্ধার করা সম্ভব হয়নি।
শ্রীকোল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশরাফুল আলম এর ইট ভাটায় ট্রাকটি ব্যবহার হতো। প্রতি দিনের মত ঐদিন কাজ শেষে ট্রাকটি ভাটায় রাখা ছিল। এ ব্যাপারে শ্রীপুর থানায় মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।
সম্প্রতি উক্ত ভাটা থেকে দুজন ট্রাক ড্রাইভারকে ছাটাই করা হয়। সন্দেহ করা হচ্ছে তাদের কারসাজিতে ট্রাকটি চুরি হয়েছে।

