মাগুরায় এসএসসি কেন্দ্রে হিন্দু ধর্মের প্রশ্নপত্র সরবরাহ করা হয়নি

মাগুরানিউজ.কমঃ

mn

মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটার এসএসসি পরীক্ষা কেন্দ্রে আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা (বিষয় কোড ১১২) বিষয়ের প্রশ্নপত্র নির্ধারিত সময়ে সরবরাহ না করায় বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা। জানা গেছে, উপজেলার মূলকেন্দ্র নহাটা আরপিপি মাধ্যমিক বিদ্যালয় ও ভেন্যু কেন্দ্র কলেজিয়েট গার্লস কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আজ বৃহস্পতিবার ইসলাম ও হিন্দু ধর্ম বিষয়ের পরীক্ষা।

এই বেলা ডট কম জানায়, সকাল দশটায় পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও কেন্দ্রে হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়য়ের প্রশ্নপত্র সময়মতো সরবরাহ না করায় পরীক্ষা শুরু করা যায়নি। এ রিপোর্ট লেখার সময় প্রায় ২৫ মিনিট সময় চলে গেছে। জানাযায় প্রতিদিন মহম্মদপুর উপজেলা সদরে থানা ভবন থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে নহাটা কেন্দ্রে প্রশ্নপত্র সরবরাহ করা হয়। দায়িত্বশীল কর্মকর্তারা শুধু ইসলাম ধর্মের প্রশ্ন নিয়ে কেন্দ্রে যান। পরীক্ষার ২৫ মিনিট পার হলেও হিন্দু ধর্ম বিষয়ের প্রশ্নপত্র সরবরাহের খবর পাওয়া যায়নি। শুরুতে বহুনির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষার সময় ৪০ মিনিট। নির্ধারিত সময়ে পরীক্ষা শুরু করতে না পারায় শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে কিনা তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবকেরা। পরীক্ষা কেন্দ্রে প্রশ্ন সরবরাহের দায়িত্বে ছিলেন মহম্মদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভিশন কর্মকর্তা রেজাউল ইসলাম।

নহাটা আরপিপি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মো. মতিয়ার রহমান জানান, ‘ভুল করে প্রশ্ন না আনায় এ সমস্যা সৃষ্টি হয়েছে। দ্রুত সমাধানের চেষ্টা চলছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: