আজ বৃহস্পতিবার, অগাস্ট ২৭, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- মাগুরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
- শ্রীপুরে এক নারীকে অপহরণ করতে আসা ৭ ভূয়া সিআইডি সদস্য আটক
- শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ।
- শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের নির্মাণ কাজ পরিদর্শন
- শ্রীপুরে প্রতিবন্ধী শিশুকে মারধরের ঘটনায় সংঘর্ষ, আহত ৫, ভাঙচুর-লুটপাট, আটক ৪
- মাগুরায় সড়ক দুর্ঘটনায় দুই মোটর সাইকেল আরোহী নিহত
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, আহত ৫
- শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান
- কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি
- শ্রীপুরে স্কুল ফিডিংয়ের বনরুটিতে ব্লেড, ক্ষুব্ধ অভিভাবকরা
মাগুরানিউজ.কমঃ
মাগুরা মহম্মদপুরের বঙ্গেশ্বর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর ৬জন কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার বিকালে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বাড়ির জমিজমা নিয়ে বঙ্গেশ্বর গ্রামের নজরুল ও হাবিবার মুন্সির মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।বুধবার বিকেলে বিরোধপূর্ণ জমিতে নজরূল মুন্সি ঘর তুলতে গেলে হাবিবার বাধা দিলে হাতাহাতির ঘটনা ঘটে।এ খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে ১৫ ব্যক্তি আহত হয়।
গুরুতর আহত নজরুল মুন্সি (৫০), জাকির (৩০), হাবিবার (৫৫), বাপ্পা (১৫), হারুনার রশীদ (৬২) ও জাহাঙ্গীর (৩৫) কে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রিয়াজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে, এলাকার পরিস্থিতি এখন শান্ত। মামলা হলে ব্যবস্থা নেওয়া হবে।


