মাগুরানিউজ.কমঃ
মাগুরার শ্রীপুরে ৫ নং দ্বারিয়াপুর ইউনিয়ন অনুষ্ঠিত কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হলো। হাজারো মানুষের উপস্থিতিতে সমাবেশ পরিনত হলো শুভ উদ্যোগের জনমিলনে। হাজারো মানুষ শান্তিরক্ষায় শপথ নিলেন।
শ্রীপুর উপজেলার চর মহেশপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে আজ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার জনাব একেএম এহসান উল্লাহ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার সুদশ’ন কুমার রায়, শিক্ষানবীশ পুলিশ সুপার জনাব আনিসুজ্জামান এবং অফিসার ইনচাজ’ মোঃ মনিরুজ্জামান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির আহবায়ক হুমাউনুর রশিদ মুহিত।


