মাগুরায় খালের ওপর বিষফোঁড়া। নিত্য যন্ত্রনা বৃদ্ধি!!!

মাগুরানিউজ.কমঃ

mn

মাগুরা সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়নের তাড়রা চ্যাংগের ডাংগা গোবিন্দের বিলের রাস্তায় খালের উপর ৪০’ দৈর্ঘ্যর একটি ব্রীজ নির্মাণ করা হয়েছে। ব্রীজটি  দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু কালভাট নির্মান প্রকল্পের ২০১৪ -২০১৫ তে নির্মাণ করা হয়েছে।

ব্রীজটি জনসাধারণের যাতায়াত এবং পানি নিষ্কাশন সহজ করার জন্য তৈরি করা হলেও এখন যেন তা বিষফোঁড়া হয়ে দাড়িয়ে আছে এই খালের উপরে ।

সরোজমিনে দেখা গেছে ব্রীজ দিয়ে যানবাহন ও জনসাধারণের উঠানামা করতে হিমশিম খেতে হচ্ছে। প্রতিদিনই ঘটছে একাধিক দূর্ঘটনা। যে কোন সময় ঘটকে পারে ভয়াবহ দুর্ঘটনা।

গ্রাম বাংলার গরুরগাড়ি,  বাইসাইকেল,  মোটরসাইকেল, ট্রাক্টর, পাওয়ার টিলার, নসীমন, করিমনসহ নানা রকমের যানবাহন চলাচল করে এই ব্রিজের উপর দিয়ে। রাস্তার চেয়েও অনেক বেশি উচুঁ করে  ব্রীজটি নির্মাণ করা হয়েছে। ফলে উক্ত যানবাহনগুলো চলন্ত অবস্থায় মারাত্নক ঝুকিনিয়ে ব্রীজের উপর দিয়ে উঠতে নামতে হয়।

গাড়ির চালকেরা জানান এ ব্রীজে ওঠানামা করার সময় অনেক কষ্টপোহাতে হচ্ছে এবং এটা একরকম মরনফাঁদের রুপ নিয়েছে। আবার ব্রীজের মুখে বিলের পানি নিস্কাশন ও পানি আটকানোর জন্য কোন ব্যবস্থা রাখা হয়নি। ফলে বর্ষার সময় পানি সরাতে না পারলে রাস্তা পানিতে তলিয়ে যায়। এতে কস্ট আরো বেশি হয়।
এলাকাবাসীর দাবী রাস্তায় মাটি ভরাট করে নিরাপদে যাতায়াত ব্যবস্থা  নিশ্চিত করা হোক। এজন্য তারা কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা  করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: