মাগুরানিউজ.কমঃ
বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধ চলাকালে পেট্রলবোমা মেরে পাঁচ শ্রমিক হত্যা মামলার চার্জশিটভুক্ত অন্যতম আসামি মাগুরা পৌর বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর মাছুদ হাসান খান কিজিল আদালতে আত্মসমর্পণ করেছেন।
আজ রবিবার দুপুরে তিনি মাগুরা দায়রা আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
গত বছর ২১ মার্চ সন্ধ্যায় মাগুরা-যশোর সড়কের মঘিরঢাল এলাকায় দুর্বৃত্তদের ছোড়া পেট্রলবোমায় ৯ বালু শ্রমিক দগ্ধ হন। পরে তাদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়।
এ ঘটনায় পরদিন মাগুরা সদর থানার এ এস আই আব্দুস সালাম ২৬ বিএনপি নেতা-কর্মীর নামে মামলা দায়ের করেন। পরে মামলটি ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বিডি পুলিশ গত ১৬ আগস্ট জেলা বিএনপির সহ-সভাপতি মনোয়ার খান, সাধারণ সম্পাদক আলী আহম্মেদ ও পৌর বিএনপি সহ-সভাপতি মাছুদ হাসান খান কিজিলসহ ২৩ বিএনপি নেতা-কর্মীর নামে আদালতে চার্জশিট দাখিল করেন।


