মাগুরার শ্রীপুরে সংঘর্ষে আহত ১৫, বাড়িঘর ভাঙচুর, আটক ১০।

মাগুরানিউজ.কমঃ 

mn

মাগুরার শ্রীপুর উপজেলার চরউদাস গ্রামে সোমবার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফের দু’দল গ্রামবাসীর সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে।

আহতদের মধ্যে ৯ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় ৫ টি বাড়িঘরে ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় শ্রীপুর থানা পুলিশ ১০ জনকে আটক করেছে।

পুলিশ ও এলাকাবাসী জানিয়েছেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র্র করে শ্রীপুর উপজেলায় চরউদাস গ্রামের আওয়ামী লীগ নেতা হাফিজার রহমান ও বিএনপি নেতা গফুর মেম্বরের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সোমবার বিকেলে গফুর মেম্বরের পক্ষের কয়েকজন লোক হাফিজার রহমান গ্রুপের সমর্থক মিরাজের বাড়িতে অতর্কিত হামলা চালালে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

এতে আজিজ খাঁ, মোশাররফ খাঁ, সিরাজুল ইসলাম, মোকাদ্দেস, রুবেল,  হাছিব, নাজমুল, রানা, সাচ্চু ও মিরাজসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে ৯ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় ৫ টি বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে।

শ্রীপুর থানার এসআই শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পুলিশ ১০ জনকে আটক করেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: