মাগুরানিউজ.কমঃ
ভূমিকম্প! নিয়ে মাগুরা নিউজের পাঠক মাগুরা শহরের কলেজপাড়ার বাসিন্দা ফয়সাল তার প্রতিক্রিয়া জানিয়েছেন পাঠকের জন্য। পাঠকদের জন্য হুবহু তার প্রতিক্রিয়া…….
-দোল দোল দোলনী। ঘুম ভেঙ্গে ঘড়িতে ভোর ৫.০৯। বাইরে হৈ চৈ। সিড়িতে হুড়োহুড়ি। বাসার কাউকে ডাকলাম না, এমনকি সৃষ্টিকর্তাকেও। জানি, “আজ যা হবে, সেটা ভাগ্য, আগামীকাল যা হবে, সেটা নিয়তি”। সুতরাং তড়পিয়ে কোন লাভ নেই। আবার ঘুমিয়ে পড়লাম…।

