মাগুরায় বনজ সম্পদ নষ্ট করায় জরিমানা

মাগুরানিউজ.কমঃ 

mn

অবৈধভাবে দেশীয় বনজ সম্পদ নষ্ট করে ইটভাটায় ব্যবহারের কারনে একটি ইট ভাটাকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ সোমবার বিকালে শ্রীপুর উপজেলার বাখেরা এলাকায় এ জরিমানা করা হয়।

মাগুরা জেলা প্রশাসনের এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রবিউল হাসান এ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট জানান, ইট ভাটায় গাছ কেটে অবৈধভাবে তা বিনষ্ট করার অপরাধে এ জরিমানা করা হয়। তিনি আরও জানান, জেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে।

উল্লেখ্য জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত গত দুই মাসে বেশ কয়েকটি ইট ভাটায় আদালত বসিয়ে প্রায় ২ লক্ষ্যাধিক টাকার জরিমানাসহ প্রচুর সংখ্যক কাচাঁ ইট বিনষ্ট করেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: