মাগুরানিউজ.কম:
আজ মাগুরার শ্রীপুরে কিংবদন্তিতুল্য মুক্তিযোদ্ধা, ৭১’এর ৮নং সেক্টরের অন্তভুক্ত তৎকালীন আকবর বাহিনী তথা শ্রীপুর বাহিনীর অধিনায়ক, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আকবর হোসেন মিয়ার আত্মার মাগফেরাত কামনা করে এক মিলাদ মাহফিল, আলোচনা সভা এবং বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
শ্রীপুর বাহিনী তথা আকবর বাহিনীর সকল মুক্তিযোদ্ধাদের উদ্যোগে এবং আয়োজনে এই মিলাদ মাহফিল, আলোচনা সভা এবং বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
প্রয়াত আকবর হোসেন মিয়ার পুত্র শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি উপস্থিত থেকে সমগ্র আয়োজন অংশগ্রহন করেন।


