শ্রীপুরে গড়াই নদীতে নৌকা বাইচ। জিতলো ‘চাঁদ টাইগার’

মাগুরানিউজ.কম:

mn

মাগুরার শ্রীপুর উপজেলার গড়াই নদীতে শুক্রবার বিকেলে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় মাগুরা সদর উপজেলার কাপসহাটি এলাকার আব্দুল আজিজের নৌকা ‘চাঁদ টাইগার’ প্রথম, রাজবাড়ি জেলার বড়হিজলী এলাকার ফকরউদ্দিনের নৌকা ‘শেরে-বাংলা’ নৌকা দ্বিতীয় ও ফরিদপুরের কুরুন্দি এলাকার আমজেদ হোসেনের নৌকা ‘পবণ’ তৃতীয় স্থান লাভ করে।

স্থানীয় গোয়লবাড়ি যুব সংঘের উদ্যোগে আয়োজিত নৌকাবাইচ দেখতে শ্রীপুরসহ নদীর ওপারে রাজবাড়ি জেলার বালিয়াকান্দি উপজেলার হাজার হাজার মানুষ ভিড় করে।   নৌকাবাইচ শেষে সন্ধ্যায় উপজেলার গোয়ালবাড়ী এলাকায় মাগুরা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) এটিএম আব্দুল ওয়াহ্হাব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মোল্যা নবুয়ত আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মাগুরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আওয়ামীলীগ নেতা হুমায়ুন-উর-রশিদ মুহিত।

বক্তব্য রাখেন আওয়ামীলী নেতা আলী রেজা, লিয়াকত আলী, মুস্তাফিজুর রহমান খান প্রমুখ।

প্রতিযোগিতায় মাগুরা, ফরিদপুর ও রাজবাড়ি জেলার মোট ৯ টি বাইচের নৌকা অংশ নেয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: