ক্রীড়া ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবস্থানে বাংলাদেশ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

মাগুরানিউজ.কম:

MN

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার বলেছেন, বর্তমান সরকারের সময়ে ক্রীড়া ক্ষেত্রে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। খেলাধুলায় বাংলাদেশ এখন আর অখ্যাত-অজ্ঞাত দেশ নয়। এখন বিশ্বজুড়ে বাংলাদেশ এক সম্ভাবনাময় নাম। 

আজ মাগুরা পুলিশ লাইন মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে এ কথা বলেন।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ. এস. এম সিরাজুদ্দোহার সভাপতিতে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করেন জেলা প্রশাসক মাহবুবর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু নাসির বাবলু প্রমূখ।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আরো বলেন, ক্রীড়ার উন্নয়নে জন্য সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বিশেষত প্রত্যেক উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণ করার উদ্যোগ নেয়া হয়েছে। সেই সাথে মাগুরা স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের স্টেডিয়ামে রূপান্তরের কাজ চলছে।

সেমিফাইনাল খেলায় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে ছেলেদের গ্রুপে ৪টি ও মেয়েদের গ্রুপে ৪টি দলসহ মোট ৮ টি দল অংশগ্রহণ করছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: