মাগুরানিউজ.কম:
মাগুরার শ্রীপুরে জুয়া খেলারত অবস্থায় জুয়ার বোর্ড থেকে তিন জুয়াড়িকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ।
শ্রীপুর থানা পুলিশ সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে আজ দুপুরে শ্রীপুর থানাধীন টুপিপাড়া গ্রামে জনৈক শাহিন এর বসতবাড়ী থেকে টাকা দ্বারা জুয়া খেলাকালে নগদ ১৪,৫৮০ আশি টাকা সহ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো টুপিপাড়া গ্রামের সুলতান কাজীর ছেলে শাহীন কাজী, বরিশাট গ্রামের আমির আলীর ছেলে আলিম মোল্যা ও বারইপাড়া গ্রামের আক্কাচ আলী মোল্যার ছেলে মোঃ মিঠু মোল্যা।
এ ব্যাপারে শ্রীপুর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।



