মাগুরানিউজ.কম:
মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের ছয়চার গ্রামে বিরল প্রজাতির একটি মেছোবাঘ আটক করেছে স্থানীয়রা। শুক্রবার সকালে স্থানীয়রা মেছোবাঘটি আটক করে। পরে আটক বাঘটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
মাগুরা সদর থানায় রক্ষিত মেছোবাঘটির উচ্চতা প্রায় দেড় ফুট, লম্বায় চার ফুট। গায়ে ডোরাকাটা দাগ, মুখমণ্ডল হায়েনার মতো এবং গায়ের রঙ ধূসর। আটকের পর এটি দেখার জন্য উৎসুক লোকজন ভিড় জমায়।
পুলিশ বাঘটিকে উদ্ধার করে জেলা বন বিভাগের কর্মকর্তা শ্যামল কুমার মিত্রের কাছে হস্তান্তর করে।
শ্যামল কুমার মিত্র মাগুরা নিউজকে জানান, বন বিভাগ বাঘটি খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করবে। বাঘটিকে ইতিমধ্যেই খুলনা পাঠানো হয়েছে।


