মাগুরার শালিখায় বণ্যাঢ্য আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশ

মাগুরানিউজ.কম:

mn

মাগুরার শালিখায় আজ বণ্যাঢ্য আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশ- ২০১৫ অনুষ্ঠিত হয়েছে। 

সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় পুলিশ সুপার জনাব একেএম এহসান উল্লাহ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ তারিকুল ইসলাম।

শালিখা থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খাঁন এর সভাপতিত্বে এছাড়াও উপস্থিত ছিলেন শালিখা কমিউনিটি পুলিশিংএর আহবায়ক জনাব মোঃ কামাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম এবং এলাকার সাধারন লোকজনের উপস্থিততিতে এলাকার দাঙ্গা-হাঙ্গামা, সংঘর্ষ, মানব পাচার রোধ, মাদক নিয়ন্ত্রন, পারিবারিক কলহ নিস্পত্তি, নারী ও শিশু নির্যাতন বন্ধ সংক্রান্ত বিষয়াদি নিয়ে ব্যাপক আলোচনা হয়। 

এসময় কমিউনিটি পুলিশিং শালিখার থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নব গঠিত কমিটির পরিচিতিও অনুষ্ঠিত হয়।

mn

সমস্যা নিরসনকল্পে পুলিশ সুপার মহোদয় এলাকার সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহবান জানান এবং সমাজে যেকোন প্রকার নাশকতা রুখতে প্রতিশ্রুতি প্রদান করেন। তিনি বলেন, সকল প্রকার অপশক্তির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলবে শালিখা থানার কমিউনিটি পুলিশিং এর সদস্যরা।

পুৃলিশ সুপার একেএম এহসানউল্লাহ আরো বলেন, “মাগুরাতে আইন শৃংখলা বজায় রাখতে পুৃলিশের এক নীতি তা হলো জিরো টলারেন্স। সন্ত্রাসী, মাদক ব্যবসায়ীসহ সব অপরাধীর ক্ষেত্রে এ নীতি কঠোর ভাবে পালন করার জন্য জেলা পুলিশের কর্মকর্তাদের অবহিত করা হয়েছে এবং সেভাবেই কাজ চলছে। অপরাধ প্রবণতা ও মাদক ব্যবসা শূণ্যের কোঠায় নেমে না আশা পর্যন্ত এ অভিযান চলবে। আমরা চাই সমাজ থেকে অপরাধ নির্মূল করতে। আর এজন্যে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা প্রয়োজন।”

mn

অতিরিক্ত পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম বলেন, “ আসুন আমরা সবাই সচেতন হই। অন্যায়কারীদের প্রতিহত করি। সবাই সতর্ক থাকলে দুস্কৃতিকারিরা কোন অপরাধ করার সুযোগ পাবেনা। তাই চোঁখ কান খোলা রেখে সতর্কতার সাথে চলুন। পুলিশের প্রতি আস্থা রাখুন। কোন অসংগতি দেখলে পুলিশকে জানান।”

কমিউনিটি পুলিশিং কি এবং কেন এতদসংক্রান্তে আইজিপি মহোদয়ের নিকট হইতে সংগৃহীত বইগুলি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের মাঝে সৌজন্য স্বরূপ প্রদান করা হয়।

কমিউনিটি পুলিশিং ফোরাম-২০১৫ এর সফলতায় শালিখা থানা হতে এক বিশাল কমিউনিটি পুলিশিং র‌্যালি বের হয়ে আড়পাড়া বাজার প্রদক্ষিন করে শালিখা থানায় এসে র‌্যালী সমাপ্ত হয় এবং পরবর্তীতে সফল ভাবে কমিউনিটি পুলিশিং আলোচনা সভা সমাপ্তি হয়। সর্বোস্তরের মানুষ স্বতঃপূর্ত ভাবে অংশ গ্রহন করে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: