মাগুরার শ্রীপুরে বিদেশী পিস্তল ও গুলিসহ যুবক আটক

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

মাগুরার শ্রীপুর উপজেলার চরমহেশপুর গ্রাম থেকে আজ শুক্রবার রাতে একটি নাইন এমএম পিস্তল, ৬ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ মিনু মৃধা (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মিনু মৃধা চরমহেশপুর গ্রামের ইয়াদ আলী মৃধার পুত্র।

শ্রীপুর থানার ওসি রেজাউল ইসলাম সংবাদমাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর থানা পুলিশ শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে চরমহেশপুর গ্রাম থেকে মিলু মৃধাকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশী করে একটি নাইন এমএম বিদেশী পিস্তল, ৬ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার হয়।

এলাকায় সন্ত্রাসী হিসেবে পরিচিত আটক মিলু চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ডে জড়িত বলে জানান ওসি রেজাউল ইসলাম।

অস্ত্র, গুলি উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: