মাগুরানিউজ.কমঃ
মাগুরার ঐতিহ্যবাহি কাত্যায়নী পূজার মন্দির কমিটিগুলিকে আজ সরকারি অনুদান বিতরণ করা হয়েছে ।
বিকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদ্যুৎ কুমার সিংহের আয়োজিত অনুদান অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান।
অনুষ্ঠানে জেলার ১০৪ টি পূজা মন্দিরে ১৫ লাখ টাকা মূল্যের ৫২ মেট্রিকটন চাল বিতরণ করা হয়।


