মাগুরানিউজ.কম:
জরিনা বেগম (৪০), মাগুরার শ্রীপুর উপজেলার আবাসন প্রকল্পের একজন বাসিন্দা। ভ্যানচালক স্বামী, দুই মেয়ে এবং এক ছেলে নিয়ে তার সংসার। একমাত্র স্বামীর রোজগারের টাকায় সংসার চালানোর কষ্ট বুঝতে পেরে ২০১১ সালের গোড়ার দিকে দু’টি দেশীয় জাতের মুরগীর বাচ্চা কিনে পালন শুরু করে। বিক্রি করার পরও বর্তমানে ছোট বড় মিলিয়ে মুরগীর সংখ্যা দাড়িয়েছে ১৫টিতে। একদিকে মুরগী ও ডিম বিক্রি করে যেমন সংসারের আর্থিক চাহিদা কিছুটা হলেও পূরণ হচ্ছে তেমনি নিজেদের আমিষের চাহিদাও মিটছে।
খামারে উৎপাদিত বিভিন্ন জাতের তুলনায় দেশী জাতের মুরগীর চাহিদা ও বাজার মূল্য অনেক বেশী। আর এই সুযোগটাকে কাজে লাগাচ্ছে গ্রামীণ মহিলারা।


