মাগুরায় দুধমল্লিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে জাগো মাগুরার উন্মুক্ত আলোচনা

মাগুরানিউজ.কম:

mnবিশেষ প্রতিবেদকঃ

আজ বিকেলে  মাগুরা শহরের দুধমল্লিক উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে উন্মুক্ত আলোচনা।সাবেক ক্রিড়াবিদ বারিক আনজাম বার্কির আহবানে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন শহরের দুধমল্লিক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিরুল ইসলাম নিলু।

বক্তব্য রাখেন, মাগুরা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুল হাসান, কাজী মাহবুবর রহমান, মাগুরা প্রেসক্লাবের সদস্য সচিব শরীফ আমিরুল হাসান বুলু,  বেরইল নাজির আহমেদ ডিগ্রী কলেজের অধ্যক্ষ কাজী নজরুল ইসলাম ফিরোজ, সমাজ সেবক আব্দুর রউফ মাখন, এ্যাড. অজয় বিশ্বাস, এ্যাড. কাজী মিনহাজসহ অন্যরা। সভায় জেলার  নানা ধরনের উন্নয়ন বঞ্চনার কথা তুলে ধরা হয়।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, মাগুরা জেলাকে নিয়ে পরিচয় দেওয়ার মত সকল ঐতিহ্য, নিদর্শন আজ আমরা হারাতে বসেছি। মাগুরার যা কিছু ইতিহাস ঐতিহ্য আছে তা দিনে দিনে বিলিন হতে চলেছে। বিশেষ করে মাগুরা জেলার মহম্মদপুরের সীতারাম রাজার বাড়ি, কবি ফররুখ আহম্মেদের বাড়ি, কবি কাজী কাদের নেওয়াজের বাড়ি, কবি লুৎফর রহমানের বাড়িসহ বিভিন্ন পুরাতন স্থাপনা ও ঐতিহ্য দিনে দিনে বিলিন হয়ে যাচ্ছে। 

এসময় নবগঙ্গা নদীকে কেন্দ্র করে একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলার উপর গুরুত্ব দেয়া হয়।

বিশেষ ভাবে যে বিষয়টি গুরুত্বের সাথে উঠে আসে সেটা হচ্ছে মাগুরায় গুনিজনদের কোনো কদর করা হয়না। নামে মাত্র গুনিজনদের লোকদেখানো কদর করা হয়।

উপস্থতি সকলেই ‘জাগো মাগুরাকে এ ধরনের মহতি উদ্যোগ নেওয়ার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: