মাগুরানিউজ.কম:
মাগুরার শ্রীপুরে বিশেষ অভিযানে দুই জামায়াত নেতাসহ ৬জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে তাদেরকে আটক করা হয়। শ্রীপুর থানার ওসি জনাব মো: রেজাউল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযানে উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মওলানা ওলিয়ার রহমান ও থানা কমিটির সদস্য আবুল কাশেমসহ ৬জনকে আটক করা হয়েছে বলে শ্রীপুর থানা পুলিশ জানায়। আটককৃতরা পরোয়ানা ও বিভিন্ন মামলায় গ্রেফতারকৃত আসামী।


