শ্রীপুরে ফলদ বৃক্ষ রোপণ পক্ষ ও ফল প্রদর্শনী মেলা শুরু

মাগুরানিউজ.কম:

mn

‘দিন বদলের বাংলাদেশ, ফল বৃক্ষে ভরবো দেশ’ এ প্রতিপাদ্য নিয়ে জেলার শ্রীপুর উপজেলা কৃষি অফিস চত্বরে ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষ রোপণ পক্ষ ও ফল প্রদর্শনী মেলা শুরু হয়েছে।

উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই মেলার আয়োজন করেছে।

আজ রোববার সকালে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) এ টি এম আব্দুল ওয়াহ্হাব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. বদরুল আলম হিরো, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস শাকুর।

কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ইকবাল আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আতিকুল ইসলাম, শ্রীপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. মসিয়ার রহমান প্রমুখ।

এবারের মেলায় ১৮টি স্টল স্থান পেয়েছে। মেলা চলবে আগামী ১৮ আগস্ট পর্যন্ত। উদ্বোধনী দিনে উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের কাছে বিনামূল্যে ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: