মাগুরা সদর উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

মাগুরানিউজ.কম:

mn

মাগুরা সদর উপজেলা পরিষদের মাসিক সভা আজ সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান মো: রুস্তম আলী।

সভায় উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা  মাগুরা ১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব:) এটিএম আব্দুল ওয়াহ্হাব।

সভার শুরুতে সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা পরিষদের নির্বাচিত মহিলা সদস্যদেরকে পরিষদের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়া হয়। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৯৭৫ এর ১৫ আগষ্ট কাল রাত্রিতে নিহত সকল শহীদদের এবং সাবেক এম,পি প্রফেসর ডা: এম,এস,আকবর ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো: নাজিম উদ্দিন এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

সভায় অন্যান্যের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার মো: ইয়ারুল ইসলাম, মাগুরা সদর থানার ওসি মুন্সী আসাদুজ্জামান, বিভিন্ন সরকারী-বেসরকারী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: