মাগুরায় সুইট ও আলিস্কো বেকারী এবং পিয়াস আইসক্রিমে অভিযান ও জরিমানা

মাগুরানিউজ.কম:

mn

মাগুরা শহরে নোংরা পরিবেশে খাবার তৈরীর সময় বেকারীর কারখানায় অভিযান চালিয়ে ভ্র্যাম্যমান আদালত নগদ টাকা জরিমানা করেন মাগুরার দুই বেকারী ও এক আইসক্রিম ফ্যাক্টরীকে। রবিবার বিকালে মাগুরা শহরের কয়েকটি বেকারীতে গিয়ে দেখা মিললো নোংরা পরিবেশে খাবার তৈরীর নিদারুন চিত্র।

মাগুরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্লাহ ভ্র্যাম্যমান আদালত (মোবাইল কোর্ট) নিয়ে শহরের কাউন্সিল পাড়ায় অবস্থিত সুইট বেকারীর কারখানায় অভিযান পরিচালনা করে নোংরা, অপরিচ্ছন্ন এবং মেয়াদ উত্তীর্ন খাদ্য প্রস্তুতের সময় হাতে নাতে ধরা পরায় ১০ হাজার টাকা জরিমানা করা হয় । একই সাথে আগামি ১৫দিনের মধ্যে অব্যবস্থা দূরসহ সকল উৎপাদিত পন্যের প্যাকেটে প্রস্তুতকৃত এবং মেয়াদ উর্ত্তীনের তারিখ লেখার নির্দেশ প্রদান করেন।

এর পর জেলা শহরের জেটিসি রোডে অবস্থিত আলিস্কো বেকারির কারখানায় অভিযান চালিয়ে একই অবস্থার প্রেক্ষিতে সেখানেও ১০ হাজার টাকা জরিমানা করে।

অপরদিকে শহরের ঢাকা বাসস্টান্ড সংলগ্ন পিয়াস আইসক্রিম ফ্যাক্টরীতে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন কেমিক্যাল দিয়ে আইসক্রিম তৈরীর অপরাধে ৫হাজার টাকা জরিমানা করে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্লাহ মাগুরা নিউজকে জানান, শিশু খাদ্যের নামে এসব নোংরা পরিবেশে খাবার তৈরীর প্রক্রিয়া বন্ধ করতে হবে। যারা নিয়ম না মেনে নোংড়া পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত ও বাজারজাত করছে তাদের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান চলমান থাকবে। সবাইকে নিয়ম মেনে চলতে হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: