মাগুরানিউজ.কমঃ
মাগুরার শ্রীপুর উপজেলায় রাব্বি নামে এক যুবকের ‘রহস্যজনক’ মৃত্যু হয়েছে। কাদিরপাড়া গ্রামে সোমবার রাতে এ ঘটনা ঘটে বলে শ্রীপুর থানার ওসি রেজাউল ইসলাম জানান।
মৃত বাব্বি (১৮) ওই গ্রামের আজিজার মন্ডলের ছেলে। তিনি এবছর স্থানীয় একটি বিদ্যালয় থেকে এএসসি পাশ করেছেন।
রাব্বির বাবা আজিজার মোল্লা সংবাদমাধ্যমকে বলেন, সন্ধ্যায় কেউ তাকে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। বাব্বির মোবাইল ফোন সেট খুঁজে পেলে কে তাকে ফোন করে ডেকে নিয়েছিল তা জানা যাবে বলে মনে করেন তিনি।
শ্রীপুর থানার ওসি রেজাউল ইসলাম বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে। লাশ ময়নাতদন্তর জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তর উপর ভিত্তি করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।


