মাগুরানিউজ.কমঃ
যীশুখ্রীষ্টের জন্মের প্রায় তিন শ’ বছর আগে অ্যারিস্টটল মৌমাছিদের রাজতন্ত্র নিয়ে গবেষণা করেন। এই গবেষণা সেখানেই থেমে যায়নি। আরও কয়েকজন বিজ্ঞানী বিষয়টি নিয়ে গবেষণা করেন। তারা প্রত্যেকেই জানতে পারেন একেবারে নতুন নতুন তথ্য।
মানুষ মনের ভাব প্রকাশ করে কথা বলে, লিখে। মৌমাছিও মনের ভাব প্রকাশ করে নেচে নেচে। নাচতে নাচতে একটি নির্দিষ্ট সময় ধরে তাদের শরীরটিকে এমনভাবে বাঁকিয়ে রাখে, যা দেখে আরেক মৌমাছি সহজেই বুঝতে পারে বাইরে কোথায় আছে পুষ্পরেনু।
মৌমাছিদের জীবন সম্পর্কে মন্তব্য করতে গিয়ে জার্মান নোবেল বিজয়ী কার্ল ফন ফ্রিশ লিখেছেন, ‘মৌমাছিদের জীবন জাদুর কুয়ার মতো। যতোই তোলেন পানি শেষ হবে না, আবার যতোই ঢালেন ভর্তি হবে না।’ উল্লেখ্য, বিশেষ বিশেষ ভঙ্গিমায় মৌমাছিদের নাচের অর্থ বের করেন তিনি।


