মাগুরানিউজ.কমঃ
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফুল আলম জানান, উপজেলার চৌগাছী গ্রামের আনোয়ার শেখ এর পুত্র আলমগীর শেখ ও চন্ডিখালী গ্রামের ইসলাম শাহ এর পুত্র ইলিয়াছ শাহ প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে গোপনে গড়াই নদীর বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছিল।
গত মঙ্গলবার বিকেলেও তারা দু’জন লাঙ্গলবাঁধ বাজার সংলগ্ন এলাকায় বালু উত্তোলন করছিল। এ সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে তাদের দু’জনকে আটকপূর্বক উভয়কে ৬০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে দু’মাসের কারাদণ্ড প্রদান করা হয়।


